দেশের শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি কার্যকর হয়েছে রোববার (৫ এপ্রিল) থেকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলবে।
নতুন সময়সূচি
রমজান মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং শেষ হবে বিকেল সোয়া ৩টায়।
টানা পাঁচ দিন ছুটি উপভোগ শেষে আগামীকাল বুধবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে সরকারি অফিস। এদিন থেকে এক ঘণ্টা বেশি অফিস করবেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরেরা।
রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী আজ (১২ মার্চ) থেকে পুরো রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।
আসন্ন রমজানের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। এ জন্য নতুন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের জন্য সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নতুন সময়সূচিতে আজ বুধবার (৫ এপ্রিল) থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে। এর মাধ্যমে মেট্রোরেলের যাত্রী পরিষেবার সময় বাড়ছে। গত ৩০ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।